Advertisement

যদি এটা বোঝেন তাহলে জীবন বদলে যাবে।📢



আমাদের নিজের ভাগ্যটা আমাদেরকেই লিখতে হবে।এটা কোনো চিঠি নয় যে অন্য কারর সাথে লিখে নেব।বুদ্ধিমান সেই ব্যক্তি নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়  বরং বুদ্ধিমান তো সেই যে ঐ পড়েথাকা পাথর দিয়ে নিজের ঘর তৈরি করে নেবে।
মিথ্যা বলে বন্ধু তৈরি করার থেকে ভালো হলো সত্য বলে শত্রু তৈরি করুন।পৃথিবী হলো এমন একটি বই যা কখনোই আপনি সম্পুর্ন পড়তে পারবেন না কিন্তু পরিস্থিতি হল সেই শিক্ষক যে সবকিছু আপনাকে শিখিয়ে দেবে।

বড় মানুষতো সেই যে তার পাশে বসে থাকা মানুষটিকে কখনো ছোট মনে করেনা।আর যারা জয়ী হয় তারা আলাদা কিছুই করেনা কেবল আলাদা ভাবে কাজ করে।রোগ আমাদের শরীরে তৈরি হবার পরেও আমাদের ক্ষতি করে আর ঔষধ বনে তৈরি হবার পরেও আমাদের উপকার করে।

আর গাছ কখনো তার ফুল ঝরে গেলে চিন্তা করেনা বরং সে সবসময় নতুন ফুল তৈরিতে ব্যস্ত থাকে।একই ভাবে যা আমরা হারিয়েছি সেটা জীবন নয় বরং আমরা কি পেতে পারি সেটাই হলো জীবন।মানুষ ভালো কাজের পরিবর্তে সুখ চায় কিন্তু ভালো কাজ করতে চায় না  আর খারাপ কাজের পরিবর্তে দুঃখ চায় না কিন্তু খারাপ কাজ ছাড়তে চায় না।তায় সুখ পাওয়া যায় না আর দুঃখ কখনো পেছন ছেড়ে যায় না।

অন্যের কথায় নিজের স্বপ্ন কে ছাড়বেন না।কারন সফল হবার পরেই লোকের কথা বদলে যাবে।কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে মজা করবেন না কারন সময়ের মধ্যে এতো ক্ষমতা থাকে যে কয়লাকেও হীরে তৈরি করতে পারে।নিজেকে বাঁচানোর জন্য কখনো অন্যকে দোষ দেবেন না কারন সময়ের কাছে সত্যকে সামনে আনার অনেক রাস্তা আছে।

অনেক দুর পর্জন্ত যেতে হয় কেবল এটা জানার জন্য যে কাছের কে কে আছে।কখনো ভাগ্যকে জিজ্ঞেস করবেন না যে সে আজ পর্জন্ত কি দিয়েছে বরং প্রশ্ন নিজেকে করুন যে আপনি এখনো পর্জন্ত কি করেছেন।জীবনে সমস্যা যতই বড় হোক না কেন কখনো হতাস হয়ে পড়বেন না কারন রোধ যতই বেশি হোক না কেন সেটা কখনোই সমুদ্র কে শুকাতে পারবে না।

আজ আমার খারাপ সময়  কিন্তু চিন্তা করিনা কারন পরিস্থিতি খারাপ দেখে হেরে যাব তেমন মানুষ আমি নই।যখন আমি এই পৃথিবীতে এসেছি সবাই হেঁসেছে কেবল আমিই কেঁদেছি, এমন কাজ করে যাব তখন আমিই হাঁসব পৃথিবী কাঁদবে।এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।অন্যের কথা ভাবা বন্ধ করুন কারন যার কাছে কিছুই থাকেনা লোক তাকে দেখে হাঁসে আর যার কাছে সব কিছু থাকে এই পৃথিবী তাকে দেখে হিংসা করে।

পাথরের একটাই দুর্বলতা যে সে কখনো গলেনা কিন্তু এটাই হলো পাথরের ভালো গুন যে সে কখনো বদলে যায় না।কিছু যায় আসে না যে লোকে আমার সম্পর্কে কি ভাবে।কারন আমি অনেক ভালো আর এটা আমার পরিবার বলে।কিছু হতে হলে সমুদ্র হও যাতে লোকের ঘাম ছুটে যায় আপনার অকাত মাপতে মাপতে।পৃথিবীতে সবথেকে বেশি স্বপ্ন নষ্ট করেছে কেবল একটি মাত্র কথা আর সেটা হলো "লোকে কি বলবে"। জীবনে কখনো কাওকে নিয়ে মজা করবেন না কারন আপনি হয়ত জানেন না ভিতরে ভিতরে সে কোন লড়াই টা লড়ছে।ধর্য্য রাখুন সব সমস্যার দিন একদিন পার হয়ে যাবে।আজ যারা আপনাকে দেখে হাঁসছে কাল তারাই হাত তালি দেবে।

যদি জয় নিশ্চিত হয় তাহলে যে কেও লড়াই লড়তে পারে।সাহসিতো সে যে হেরে যাব জেনেও ময়দান ছেড়ে যায় না।যদি আপনার প্লান " A" কাজ করছে না তাহলে ভাবুন এখনো ২৫টা লেটার বাকিই আছে তার উপরে কাজ করুন।ভালো কাজ করতে থাকুন লোক আপনার প্রশংসা করুক বা না করুক।কারন অর্ধেকেরও বেশি লোক যখন ঘুমিয়ে থাকে তখনি সুর্য রোজ ওঠে।পূর্ণতার ইচ্ছায় মানুষ অনেক কিছু করে ফেলে কিন্তু মানুষ ভুলে যায় অর্ধেক চাদ ও অনেক সুন্দর দেখায়।

উড়তে দাও ধুলোকে সে কতদুর উড়বে? হাওয়া যখনি শেষ হবে সে মাটিতে এসেই পড়বে।যে কাল কাল করেছে সে কেবল আপসোস করেছে আর যে আজকের ভরসাই চলা সুরু করবে সে কেবল ইতিহাস লিখবে।চলুন বিশ্বাস করলাম ভাগ্যের সিদ্ধান্ত কখনো বদলানো যায় না কিন্তু আপনি একবার সিদ্ধান্ত তো নিয়ে দেখুন কে জানে ভাগ্যটাই বদলে যাবে।

উইনার দের কাছে রেজাল্ট ও লুজারদের কাছে কেবল Excuse থাকে স্বপ্ন দেখা ও পূর্ণ করার মাঝে কেবল পরিশ্রমের পার্থক্য থাকে।খুশির ফুল আপনার জীবনেও ফুটে উঠবে, আপনার পরিশ্রমে এই পৃথিবীও বদলে যাবে চিন্তা করুন আপনি সেটা পেয়ে গেছেন।আর দেখবেন একদিন আপনি সেটা পেয়ে গেছেন।

তো ভালো থাকবে সবাই আর আশাকরি আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে।💖

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ