কিছু দিন আগে সুসান্ত সিং রাজপুত এর আত্মহত্যা সারা দুনিয়াকে এটা ভাবতে ব্যাধ্য করেছে যে ডিপ্রেশন কতটা ভয়ংকর হতে পারে।কোনো মানুষ কিভাবে এতটা নিরুপয় হয়ে যায় যে সে তার জীবনকেই শেষ করে দেয়।এই ঘটনা আমাদেরকে শেখায় যে আমাদের কাছে অর্থ বা সম্পদ থাকলেই আমরা খুশিতে থাকব না।আপনি যত বেশি সফল হবেন তত বেশি একা হয়ে যাবেন।
আপনি সবসময়তো এটাই ভাবেন যে সফল হওয়ার পর আপনি কি কি করবেন কিন্তু কখনোকি এটা ভেবেছেন যে ফেল হয়ে গেলে আপনি কি করবেন?এটা কেও ভাবেনা।আমরা জানি যে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারো দরজা খুলে যায়।কিন্তু আমরা ঐ বন্ধ দরজাকে এতটাই আফসোস এর সঙ্গে দেখি যে খোলা দরজা গুলো আমরা দেখতেই পাই না।আর জীবনে কখনো হেরেগেলে সেটাকে কখনো শেষ হার মনে করবেন না।কারন আপনি নিজেও জানেন না যে আরো কত বার আপনাকে হারতে হবে।
কখনো অন্যের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করবেন না, নিজের চিন্তা পরিবর্তন করবেন না।কারন আপনার জীবনে এমন কিছু লোক আসবে যারা দেখাবে আপনার মধ্যে অনেক কিছুর কমতি আছে।আর আপনার এটা পরিবর্তন করা দরকার।কিন্তু তার পরেও এরা কিছু না কিছু কমতি আপনার মাঝে খুজে বের করবে।তায় এদের কথা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি জীবনে হেরে যাবেন।কারন ধিরে ধিরে আপনি এদের কন্ট্রোলে চলে যাবেন।তখন আপনার মনে হবে আপনি কোনো কিছুরি যোগ্য নয়, আর আপনি কোনো সিদ্ধান্ত নিতেই পারবেন না।কিন্তু আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আর নিজেকে যোগ্য করতে হবে।
আর যদি আপনি অন্যের কথায় কষ্ট পান তাহলে এতে চিন্তার কোনো কারন নেই।কারন এটা দেখায় যে আপনি একটি মানুষ যার মধ্যে ফিলিংক্স আছে।আর যদি আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ভয় পাবেন না।বরং হাসি মুখে সেটার মোকাবেলা করুন।কারন আলোর মুল্য বোঝার জন্য আপনাকে অন্ধকারের ভিতর দিয়ে যেতেই হবে।একই ভাবে আপনার জীবনে যদি কেবল ভালো সময় থাকে তাহলে আপনি কখনো বুঝতেই পারবেন না যে দুঃখ কষ্ট কি জিনিস।খুশি কখনো এটার উপর নির্ভর করে না যে আপনি কে ও আপনার কাছে কি আছে।এটা কেবল এর উপর নির্ভর করে যে আপনি কেমন চিন্তা করেন।ডিপ্রেশন থেকে দুরে থাকার সবচেয়ে ভালো উপায় হলো আপনি সবসময় খুশিতে থাকুন।পরিস্থিতি যেমনি হক না কেন কারন আপনি একটি মাত্র জীবন পেয়েছেন আর দ্বিতীয় কোন সুযোগও পাবেন না তায় নিজের জীবনের মুল্য বুঝুন আর হাসি মুখে বাঁচুন।
আর যদি আপনি কোনো কিছু পাবার চেষ্টা করছেন আর আপনি সেটা পাচ্ছেন না তাহলে মনে রাখবেন যা সহজে পাওয়া যায় সেটা সারাজীবন থাকবে না আর যেটা সারাজীবন থাকবে সেটা সহজে পাওয়াও যাবেনা।আর যদি আপনি এমন সময়ের অপেক্ষা করছেন যা আপনার জীবনকে বদলে দেবে তাহলে আপনি ভুল করছেন।আপনিই হলেন সেই মানুষ যে সময়কে পরিবর্তন করতে পারে।এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজের খুশি, নিজের স্বার্থের কথা চিন্তা করে তায় আপনি কেন এমনটা করতে পারবেন না।তায় আপনিও প্রান খুলে বাঁচুন।খুব বেশি চিন্তা করার দরকারও নেই।আর নিজেকে কখনো কারো সাথে তুলনা করবেন না।
মানুষ অন্য কাওকে উপরে দেখলেই খুব ডিপ্রেশনে চলে যায়।তায় অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন।
সবশেষে বলবো আপনার মাঝে যত চিন্তা আছে সেটা আপনি নিজের মাঝে জন্ম দিয়েছেন।কেও আপনাকে দিয়ে দেয়নি।আর এটাকে আপনাকেই শেষ করতে হবে।তায় আশা করি আজকের পর আপনি বেশি টেনশন করবেন না।
ধন্যবাদ সবাইকে পোষ্টটি সময় নিয়ে পড়ার জন্য।ভালো থাকবেন সবাই ও আমার জন্য দোয়া করবেন।


0 মন্তব্যসমূহ