Advertisement

কথা গুলো গুরুত্ব দিয়ে পড়বেন।খুব দরকারি😍😍



এই পৃথিবীর একটা সহজ নিয়ম আছে।এখানে মানুষ কিছুতো পাবেই।একটু চেষ্টা করলে কিছু কিছু পাওয়া যাবে আর ভাগ্যে থাকলে অনেক কিছু পাওয়া যাবে।কিন্তু সব কিছু কখনোই কেও পাবেনা।তায় সবকিছু পাবার পিছনে পাগল হবেন না।বরং যা আপনার কাছে আছে সেটা নিয়ে আনন্দে থাকুন।যা অন্যের কাছে আছে সেটা দেখে দুঃখী হবেন না।কারন আপনি দুঃখ করলে অন্যরাতো সেটা আপনাকে দিয়ে দেবে না।

ছোটবেলায় 'মা' কেই সবথেকে বেশি ভালো লাগে, যৌবনে স্ত্রী কে সবথেকে বেশি ভালোলাগে, বৃদ্ধবয়সে নাতি-নাতনী কে সবথেকে বেশি ভালো লাগে, আর যখন মৃত্যু চলে আসে তখন খোদাকে সবথেকে বেশি ভালো লাগে।কিন্তু কেবল মৃত্যুর সময় খোদাকে ভালোবাসবো এটা কোনো ভালো কথা নয়।কারন খোদা তো সবসময় ভালো।তিঁনি আমাদদের প্রভু আমরা তার গোলাম।খোদা সবসময় ভালো আর সবসময় সত্য।

টাকা রোজগার করার জন্য কলিজার প্রয়োজন কিন্তু দান করার জন্য তার থেকেও বড় কলিজার দরকার।পৃথিবী বলে টাকা তো হাতের ময়লা কিন্তু জীবনে ও পৃথিবীতে টাকার অনেক গুরুত্ব আছে।যা অস্বীকার করা যায় না।এটা সত্যি টাকা দিয়ে আপনি অনেক কিছু পাবেন কিন্তু সবকিছু পাবেন না।আর টাকা কে যারা সব কিছু মনে করে টাকার জন্য তারা আত্মা ও বিক্রি করে দিতে পারে।

আজ আমাদের জীবন থেকে হাসি এমন ভাবে হারিয়ে গেছে যেমন পানির মধ্যে লবণ হারিয়ে যায়।জীবনে যেমন আমাদের হাসির প্রয়োজন তেমন কান্নার ও প্রয়োজন আছে।ঐ চোখের কোনো মূল্য নেই যে চোখে কখনো জল আসেনি আর ঐ মুখের কোনো মুল্য নেই  যে মুখে কখনো হাসি আসেনি।কাওকে বলার আগে শোনা শিখুন, খরচ করার আগে রোজগার করা শিখুন, কোনো কিছু লেখার আগে ভাবা শিখুন,  হেরে যাবার আগে আরো একবার চেষ্টা করা শিখুন, আর মারা যাবার আগে প্রান খুলে বাঁচা শিখুন।
অহংকার দেখিয়ে কোনো সম্পর্ক ভাঙ্গার থেকে ভালো হলো ক্ষমা চেয়ে সম্পর্কটিকে বাঁচিয়ে রাখুন।সবসময় ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করুন।কারন মানুষ পাহাড়ে নয় পাথরে আঘাত পায়।

আপনার অনুমান ভুল হতে পারে কিন্তু আপনার অভিজ্ঞতা কখনো ভুল হবেনা।কারন অনুমান আমাদের মনের কল্পনা আর অভিজ্ঞতা আমাদের জীবনের শিক্ষা।মানুষ জন্মের দু বছর পর কথা বলা শেখে কিন্তু কি বলতে হবে এটা শেখার জন্য সারা জীবন লেগে যায়।

কোনোকিছু না বলে যে সবকিছু বলে দেয়, কোনো দোষ না করেও যে সবকিছু সহ্য করে, দুরে থেকেও যে তার কর্তব্য পালন করে আসলে সেই হলো আপনজন।যদি আপনি ধর্ম করেন তাহলে আপনাকে খোদার কাছে চাইতে হবে, কিন্তু যদি আপনি কর্ম করেন তাহলে খোদাকে আপনাকে দিতে হবে।

মা-বাবার পরামর্শ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালোলাগে।জীবনে টাকার প্রয়োজন ঠিক ততটাই যতটা গাড়িতে পেট্রোলের প্রয়োজন হয়।এর থেকে না কম না বেশি।সম্পর্ক এবং গাছ দুটি একই রকমের হয় যদি লাগিয়ে ভুলে যান তাহলে দুটোই শুকিয়ে যাবে।মৃত্যুর থেকে বাঁচার সবথেকে ভালো উপায় হলো অন্যের মনে বেঁচে থাকা শিখুন।এই কাফন এই জানাজা এই কবর সবকিছু কেবল মাত্র একটি রীতি।তা না হলে মানুষতো তখনি মারা যায় যখন তাকে মনে করার মত আর কেও থাকেনা।কেও একবার ফুলকে জিজ্ঞেস করে "যখন তোমাকে ছেড়া হয় তখন তোমার কষ্ট হয় না?" ফুল হেঁসে বলে "যে আমাকে ছেড়ে তার খুশি দেখে আমি আমার কষ্টই ভুলে যায়।

সবশেষে আমার পক্ষ থেকে বলছি 'অন্যের মহল দেখে নিজেকে গরিব বলবেন না।কারন কবর সবার একই রকমের হয়।'

তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন।
পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।💖

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ