Advertisement

আপনার ব্রেন এর অসাধারণ ক্ষমতা সম্পর্কে জানুন


আমাদের ব্রেন আমাদের সমস্ত কাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনাদের বলতে হবে না।আপনি আজ যেখানে আছেন, যে অবস্থায় আছেন এই সব কিছুর জন্য আপনার মস্তিষ্কই দায়ি।এই মস্তিষ্ককে কিভাবে আমরা কন্ট্রোল করব এই নিয়ে অনেকে অনেক গবেষণা করেছে।অনেক বইও লেখা হয়েছে এর উপরে।আমাদের মস্তিষ্ক কোনো ইলেকট্রিক বাল্প নয় যে আপনি সুইচ অন করলে এ কাজ করা শুরু করবে আর অফ করলেই এ কাজ করা বন্ধ করে দেবে।এটা এভাবে কাজ করেনা।

আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের অলাদা  আলাদা কাজ আছে।যেমন কানের কাজ হলো শোনা, জ্বিব এর কাজ হলো স্বাদ নেওয়া, চোখের কাজ হলো দেখা।একই ভাবে আমাদের ব্রেন এর কাজ হলো চিন্তা করা।আপনি কখনোই আপনার ব্রেন কে চিন্তা করা থেকে আটকাতে পারবেন না।আপনার ব্রেন সবসময় বাল্প এর মত জ্বলতে থাকে।এর কোনো সুইচ হয় না।যার দ্বারা আপনি এটিকে on off করবেন।

আমরা সবাই জানি আমাদের ব্রেন এর কতটা ক্ষমতা।আপনার ব্রেন একটি সুপার কম্পিউটার এর থেকে অনেক গুন বেশি শক্তিশালী।আর তার থেকেও অনেক শক্তিশালী হলেন আপনি।কিন্তু আপনার ব্রেন আপনাকে বেটার রেজাল্ট তখনি দিতে পারবে যখন সে স্থির থাকবে।যেকোনো একটি কাজ এর উপরে ফোকাস করতে পারবে।আপনি পেয়ারার বীজ তো দেখেছেন, ছোট ছোট এই বীজ গুলো একদিন কত বড় হয়ে যায়।কখনো ভেবে দেখেছেন কিভাবে? এই ছোট ছোট বীজ গুলো তখনি গাছ হতে পারে যখন বীজগুলো মাটিতে দির্ঘ্য দিন স্থির ভাবে থাকে।আর যে বীজগুলো হাওয়ার সাথে আজ এখানে কাল ওখানে উড়ে যায় সে কখনোই গাছ হতে পারবে না।

সাইন্স আমাদের বলে 60,000 এর ও বেশি চিন্তা প্রতিদিন আমাদের ব্রেন এ আসে।এর মধ্যে ৯০% এর বেশি চিন্তা রিপিটেড চিন্তা হয়ে থাকে।৯৫% চিন্তা এমন হয় যা গতকাল ও এসেছিল বা তার আগেও এসেছিলো।আর এই সমস্ত চিন্তার মধ্যে ৮০% চিন্তা নেগেটিভ হয়ে থাকে।আমাদের চিন্তা প্রতি ২ সেকেন্ড অন্তর পরিবর্তন হতে থাকে।আর আমাদের প্রতিটি চিন্তা ঐ এক একটি বীজ এর মত।আপনি যতক্ষণ একটি চিন্তাকে স্থায়ী না করবেন ততক্ষণ ঐ চিন্তা সফল হতে পারবে না।একবার ভাবুন তো যখন এডিসন বাল্প তৈরি করেছিলেন তখন যদি উঁনার ব্রেন প্রতি ২ সেকেন্ড অন্তর পরিবর্তন হতে থাকতো তাহলে তিনি কি বাল্প আবিষ্কার করতে পারতেন?আবশ্যই না।

স্বামী বিবেকানন্দ বলেছিলেন, "একটি চিন্তা কে বেছে নিন আর বাকি সব চিন্তাকে দুরে রাখুন।এবং ঐ চিন্তাকে নিজের জীবন তৈরি করুন।তাহলেই আপনি সফলতা পাবেন।"
যখন আপনি একটি চিন্তাকে স্থির করবেন তখন আপনার ব্রেন একের পর এক সমাধান দিতে থাকবে আর আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন।

তো বন্ধুরা আজকের পোস্টটি এতোটুকুই।কেমন লাগলো অবশ্যই কমেন্ট এ জানাবেন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ