Advertisement

মন খারাপ থাকলে পোষ্টটি পড়ুন

 



সময়ের থেকে বেশি আপন ও পর কেও হয় না।সময় যদি নিজের হয় তাহলে সবাই আপন হবে আর সময় যদি আপনার না হয় তাহলে আপনজনও পর হয়ে যাবে।

যদি আপনার এটা মনে হয় যে লক্ষ্য পূর্ণ করতে পারবেন না।তাহলে আপনার লক্ষ্য কে নয় আপনার চেষ্টা কে পরিবর্তন করুন।

যদি আপনি নেশা করে মসজিদ, মন্দির বা গীর্জা তে না যায়, তাহলে ঘরে কি করে আসেন? যেখানে আপনাকে জন্ম দেওয়া মা থাকে, ভালোবাসার বোন থাকে, সম্মান দেবার মত স্ত্রী থাকে, সাথে থাকার মত ভাই থাকে আর সাহায্য করার মত বাবা থাকে।ঘরও তো একটা মসজিদের মত।


সত্যি পচে হারিয়ে যাবে একদিন আমাদের এই শরীর তারপরেও কিসের এতো রুপের অহংকার।

আমি জানি আমি নিজে কখনো আমাকে কবরে নিয়ে যেতে পারব না।তাইতো আমরা বন্ধু তৈরি করি।

মানুষ পৃথিবীতে একমাত্র প্রাণী যে নিচে নামতে চায়লে পশুর থেকেও বেশি নিচে নামতে পারে।আর উপরে উঠতে চায়লে সবার উপরে উঠতে পারে।

মুল্য যদি দিতে হয় তাহলে বেঁচে থাকতে দিন।কারন জানাযা উঠানোর সময় তো যে ঘ্রিনা করে সেও কান্না করে।

সবাইকে খুশি করা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু যাতে কেও আমাদের দ্বারা কষ্ট না পায় এটা আমাদের হাতে থাকে।


কাছে এসে সবাই দুরে চলে যায়।একা ছিলাম আমি একাই থেকে যায়।মনের কষ্ট কাকে দেখাবেন বলুন।সান্ত্বনা দেবার মত লোকগুলোই দুরে চলে যায়।

ইগো এবং স্বার্থপরতা প্রতিটি সম্পর্ক নষ্ট করে দেবার কারন।তায় সবসময় এটি থেকে দুরে থাকুন।

সম্পর্ক এবং গাছ দুটো হল একই রকমের।যদি লাগিয়ে ভুলে যান তাহলে দুটোই শুকিয়ে যাবে।

ঘরের মধ্যে মন খুলে কান্না করুন।কিন্তু দরজা সবসময় হাঁসি মুখে খুলবেন।কারন লোক যদি এটা জেনে যায় যে আপনি ভেতর থেকে ভেংগে পড়েছেন, তাহলে লোকে আপনাকে লুটে নেবে।

কারোর আবস্থা কেমন জিজ্ঞেস করলে কারোর আবস্থা ঠিক হয়ে যায় না।শুধু মাত্র মনে একটি শান্তি আসে।যে এই ভিড়ে ভরা পৃথিবীতে কেও আমারো আপন আছে।

না আপনি এতোটা তেতো হবেন যে লোক আপনাকে মুখেই না নিতে পারে, না এতোটা মিষ্টি হবেন যে লোক আপনাকে খেয়ে ফেলে।


মাটির ঘর আর পরিবারের মূল্য যে তৈরি করেছে কেবল সেই জানে, যে ভেংগে ফেলেছে সে নয়।

মানুষ আল্লাহর কাছে লাখো-কোটি টাকা পাবার আশা করে কিন্তু যখন মসজিদে যায় তখন খুচরো টাকা খোজে কৌটায় দেবার জন্য।আল্লাহর টাকার নয় কেবল শ্রদ্ধার খিদে থাকে।

দান যদি করতেই হয় তাহলে ক্ষুদার্ত লোককে খাবার খায়িয়ে দান করুন।আর কত মসজিন, মন্দির কে বড়লোক করবেন।

গ্রামে ১০০০ ফুটের বাড়ি ছেটে শহরে ১০০ ফুটের বাড়িতে থেকে লোক নিজেকে সফল মনে করে।

যদি আপনার চোখ সুন্দর হয় তাহলে আপনাকে পৃথিবী সুন্দর লাগবে আর যদি আপনার মুখ সুন্দর হয় তাহলে আপনি পৃথিবীর কাছে সুন্দর লাগবেন।

সৃষ্টিকর্তা বলে "তুমি সেটাই কর যেটা তুমি চাও, কিন্তু হবে সেটাই যেটা আমি চাইবো।তাই তুমি সেটা কর যা আমি চায় তাহলে হবে সেটা যা তুমি চায়বে"।

আপনি কতটা সঠিক বা ভুল তার সম্পর্কে দু জন সবকিছু যানে।যার প্রথম জন হলেন ইশ্বর এবং দ্বিতীয় জন হলো আপনার অন্তর আত্মা।কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুজন কেই আমরা কখনো দেখতে পাই না।


যদি আপনি আমার কাছে এসে অন্য কারোর বিরুদ্ধে খারাপ কথা বলেন, তাহলে এতে কোন সন্দেহ নেই যে আপনি অন্যের কাছে গিয়ে আমার বিষয়ে খারাপ কিছু বলবেন না।

যদি কখনো আপনার পিছনে কেও আপনাকে নিয়ে কথা বলে তাহলে ভয় পাবেন না।কারন কথা তাকে নিয়েই বলা যায় যার মধ্যে সত্যি কথা বলার মত কিছু থাকে।

মুল্য পানির নয় তৃষ্ণার হয়ে থাকে, মূল্য মৃত্যুর হয় না জীবনের হয়ে থাকে।ভালোবাসা তো অনেকেই করে পৃথিবীতে মূল্য ভালোবাসার নয় বিশ্বাসের হয়ে থাকে।

লোক বলে দুঃখ অনেক খারাপ।যখনি আসে আমাদের কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ অনেক ভালো।যখনি আসে তখন আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়।

রাস্তার মধ্যে যতই পাথর পড়ে থাক না কেন সেখানে ভালো একটি জুতা পরে হাঁটা যাবে।কিন্তু ভালো জুতার মধ্যে যদি একটি পাথর থাকে তাহলে ভালো রাস্তাতেও হাঁটা যাবে না।একই ভাবে আমরা বাহিরের পরিবেশের জন্য নয়, নিজের ভেতরের দুর্বলতার জন্য হেরে যায়।


শুনতে খারাপ লাগলেও সত্যি " ছেলেকে চেনা যায় বিয়ের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রী কে চেনা যায় স্বামির অভাবে, বন্ধু কে চেনা যায় খারাপ সময়ে, ভাইকে চেনা যায় লড়াইয়ের সময়, বোনকে চেনা যায় সম্পত্তিতে, আর ছেলেকে চেনা যায় বৃদ্ধ বয়সে।

হে খোদা যদি আপনার কিছু ভাংতে ইচ্ছে করে তাহলে আমার অহংকার কে ভেংগে দিন।যদি আপনার কিছু জ্বালাতে ইচ্ছে করে তাহলে আমার রাগকে জ্বালিয়ে দিন।যদি আপনার কিছু নেভানার ইচ্ছে করে তাহলে আমার ঘ্রীনাকে নিভিয়ে দিন।যদি আপনার মারতে ইচ্ছে করে তাহলে আমার ইচ্ছা কে মেরে দিন।আর যদি আপনার ভালোবাসতে ইচ্ছে করে তাহলে একবার আমার দিকে দেখে নিন।

মায়ের বোকা আর বাবার থাপ্পড় জীবনে রাস্তা দেখায়।

পাথর তত দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে যতদিন সে পাহাড়ের সাথে যুক্ত থাকবে।পাতা ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবে যতক্ষণ সে গাছের সঙ্গে যুক্ত থাকবে।একই ভাবে মানুষ ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবে যতক্ষণ সে পরিবারের সাথে যুক্ত থাকবে।কারন পরিবার থেকে আলাদা হলে স্বাধীনতা তো পেয়ে যাবেন কিন্তু সংষ্কার হারিয়ে যাবে।আর আমি এখন এ সংষ্কার হারাতে সবচেয়ে বেশি ভয় পায়।


টাকা দিয়ে বই কিনতে পারেন কিন্তু জ্ঞান নয়, টাকা দিয়ে পোশাক কিন্তে পারেন কিন্তু সুন্দর্য্য নয়, টাকা দিয়ে সুখ পাবেন কিন্তু শান্তি নয়, টাকা দিয়ে সাথি পাবেন কিন্তু বন্ধু  নয়, টাকা দিয়ে খাবার পাবেন কিন্তু খিদে নয়, টাকা দিয়ে ঔষধ পাবেন কিন্তু স্বাস্থ্য নয়, টাকা দিয়ে বিছানা পাবেন কিন্তু ঘুম নয়।

জীবনটা পেয়েছেন মানুষের উপকার করার জন্য।কিন্তু সময় চলে যাচ্ছে কিছু কাগজের টুকরো রোজগার করতে গিয়ে।কি করবেন এতো টাকা রোজগার করে? না কাফনে পকেট আছে না কবরে আলমারি, আর মৃত্যুর পর ফেরেস্তারাতো ঘুষ পর্যন্ত নেয় না।



সবশেষে এতোটুকুই বলব, সারাদিনে অন্তত ১৫মিনিট সময় বের করে নিন নিজেকে নিয়ে ভাবার জন্য।আপনি আপনাকে যতটা বুঝতে পারবেন, যতটা অনুধাবন করতে পারবেন এ পৃথিবীর কেও তা পারবে না।তায় নিজেকে জানুন নিজেকে বুঝুন নিজের পথে চলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ