Advertisement

সত্য ভালোবাসা কেমন হয়❤



"ভালোবাসা" এটি এমন একটি শব্দ যা আমি আপনাদের এই ছোট্ট পোষ্টের মাধ্যমে বলে বোঝাতে পারব না।এই পৃথিবীতে ভালোবাসার মানে প্রতিটি মানুষের কাছে আলাদা আলাদা।কিন্তু আমি যা কিছু নিজে অনুভব করেছি সেটাই আজ আমি আপনাদের বলবো।আর পোষ্টটি যদি শেষ পর্জন্ত না পড়েন তাহলে কিছুই বুঝবেন না।
বেশির ভাগ লোক বলে আমি তোমাকে বন্ধুর মত ভালোবাসি, কেও বলে আমি তোমাকে বোনের মত ভালোবাসি, কেও বলে আমি তোমাকে ভাইয়ের মত ভালোবাসি আরও অনেক কিছু..!! আমরা ভালোবাসার অনেক প্রকার তৈরি করে দিয়েছি।সত্যি বলতে ভালোবাসার কোনো প্রকার হয় না।সব ভালোবাসা একই হয়।সেটা ভাইয়ের সঙ্গে হোক বা বনের সঙ্গে, মায়ের সঙ্গে হোক বা বউয়ের সঙ্গে, ফ্রেন্ড এর সঙ্গে হোক বা গার্লফ্রেন্ড এর সঙ্গে, সব ভালোবাসা একই..! কিন্তু আমাদের আলাদা এই কারনে মনে হয় কারন আমরা সবাইকে আলাদা আলাদা চোখে দেখি।আর আজকের দিনে সবথেকে বড় সমস্যা হলো এটা যে সত্য ভালোবাসা চিনব কিভাবে? তাহলে এর উত্তর অনেক সহজ।এবার আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন।এই পৃথিবীতে কেবল একটি জিনিসই আছে যা কখনো পরিবর্তন হবে না।আর সেটি হলো 'সত্য'।যা কাল সত্য ছিল সেটা আজও সত্যি আর কালও সেটা সত্যিই থাকবে।ঠিক এমনই হলো ভালোবাসা।

ভালোবাসা হলো একটি সত্য যা কখনো পরিবর্তন হবে না।সময় পরিবর্তন হবে, পরিস্থিতি পরিবর্তন হবে তুমি পরিবর্তন হবে সে পরিবর্তন হবে কুন্তু ভালোবাসা পরিবর্তন হবে না।হ্যাঁ..! ভালোবাসার ধরন পরিবর্তন হতে পারে।ভালোবাসা দেখানোর উপায় পরিবর্তন হতে পারে।কিন্তু ভালোবাসা পরিবর্তন হবে না।অনেক সময় আপনারা এটা শুনে থাকবেন যে লোক বলে "আমি ওকে ভালোবাসতাম"।ভালোবাসতাম...!!! এর কি অর্থ..!?? সে বদলে গেছে বলে তোমার ভালোবাসাও বদলে গেছে..? যদি এটা হয় তাহলে সেটা সত্য ভালোবাসা ছিল না।তুমি তাকে কোন না কোন স্বার্থের জন্য ভালোবাসতে।যা এখন শেষ হয়ে গেছে।তায় তোমার ভালোবাসাও শেষ হয়ে গেছে।যদি সত্য ভালোবাসা হতো তাহলে সে তোমার কাছে না থাকলেও তুমি তাকে খারাপ কথা বলতে না।আর এটাও নয় যে তুমি তার জন্যে পাগল হয়ে যাবে।কিন্তু হ্যাঁ, তুমি অবশ্যই তাকে খুশিতে দেখতে চাইবে।সে তোমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা তার ইচ্ছা।তোমার ভালোবাসা কি তার ভালোবাসার উপর নির্ভর করত? কখনোই না।তাহলে তাকে ভুলে যাও।আর এগিয়ে চলো জিবনে একটি নতুন লক্ষ্য নিয়ে।এটাই হলো সত্য ভালোবাসা।যা কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না।

Feelings Temporary হতে পারে কিন্তু ভালোবাসা নয়।এই সমগ্র পৃথিবী ভালোবাসার উপরেইতো টিকে আছে।এই পৃথিবী যে তোমাকে আগলে রেখেছে এটা হলো সত্য ভালোবাসা, এই হাওয়া যা তোমাকে বাঁচিয়ে রেখেছে এটা হলো সত্য ভালোবাসা, এই যে গাছ তোমাকে ফল দিচ্ছে এটা হলো সত্য ভালোবাসা, এই যে মা আমাদের শত চিৎকারের পরেও আমাদেরকে ভালোবাসে এটা হলো সত্য ভালোবাসা।ঐ মেয়েটি যে সারা পৃথিবী ছেড়ে তোমার কাছে আসে এটা হলো সত্য ভালোবাসা।তার বাবাকে কেও কিছু বললে সে হয়তো সেটা সহ্য করত কিন্তু তোমাকে কিছু বললে তার প্রতিবাদ করে এটা হলো সত্য ভালোবাসা।নিজের পকেট ম্যানি বাঁচিয়ে কেও তোমার জন্য ছোট্ট গিফট নিয়ে আসে তাহলে এটা হলো সত্য ভালোবাসা।যখন সারা পৃথিবী তোমাকে সাপোর্ট করবে না আর তোমার কাছে টাকাও থাকবে না তখন কেও তোমার হাত ধরে যদি বলে আমি তোমার সাথে আছি, এটা হলো সত্য ভালোবাসা। যদি তুমি ভুল কর তোমাকে বোকবে, অধিকার দেখাবে আর তুমি সঠিক হলে তোমার জন্য সবার সাথে লড়াই করবে এটা হল সত্য ভালোবাসা।পৃথিবীর সমস্ত লোককে ইগনোর করে যে তোমাকে ভালো বলবে সেটা হলো সত্য ভালোবাসা।

ভালোবাসা টাকা চায় না, ভালোবাসা সময় চায় না ভালোবাসা কেবল খুশি চায়।আর যদি কেও এমন তোমার কাছে থাকে তাহলে তুমি সত্যি অনেক লাকি।আর যদি না থাকে তাহলে অপেক্ষা কর সেই মানুষটির জন্য যে আপনার জীবনকে খুশিতে ভরিয়ে দেবে।যে আপনার মা কে 'শ্বাসুর মা' নয় 'মা' বলে ডাকবে।যে তোমার সমস্ত দ্বায়িত্ব ভাগ করে নেবে।প্রতিটি মানুষের জীবনে এমন একটি মানুষ অবশ্যই আসে।তায় তাড়াহুড়া করে যে কারোর হাতে নিজের হাত দিয়ে দিও না।তোমার হাত যদি ভুল হাতে চলে যায় তাহলে পাথর জোগাড় করতে গিয়ে তুমি হীরাকেই হারিয়ে ফেলবেন।

বেশির ভাগ ক্ষেত্রে একটি প্রশ্ন আসে "তুমি আমাকে কেন ভালোবাসো"? কিন্তু যেখানে কোন কারন থাকবে সেখানে তো স্বার্থ থাকবে।আর ভালোবাসার কোন কারন বা স্বার্থ হয় না।ভালোবাসাতো বিনা কারনে বিনা স্বার্থেই হয়।

👉সংক্ষিপ্ত... 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ