Advertisement

জীবন শেষ হবার আগে এটা পড়ার অনুরোধ রইল🍬



কেও বলে এই পৃথিবী ভালোবাসা দিয়ে চলে আর কেও বলে এই পৃথিবী ব্যবসা দিয়ে চলে আর যখন নিজে দেখলাম তখন জানতে পারলাম এই পৃথিবীতো স্বার্থে চলে।আমার অহংকার ছিল আমাকে চাওয়ার মত অনেক লোক আছে এই পৃথিবীতে।কিন্তু পরে সত্য টা জানতে পারলাম।সবাই আমাকে চায় তো ঠিকই কিন্তু কেবল তাদের স্বার্থের সময়।মনে রাখবেন আমাদের চিন্তা কোনো কিছুকে দেখার দৃষ্টি তৈরি করে।যেমন আমাদের চিন্তা হবে তেমন আমাদের কর্ম হবে।খালি পেট ও খালি পকেট আপনাকে জীবনে সেই শিক্ষা দিতে পারে যা কোনো বইতে লেখা নেই।

এটা জিজ্ঞেস করবেন না যে জীবন কেন খুশি দেয় না।কারন অভিযোগ তো তারও থাকে যাকে জীবন সবকিছু দিয়েছে।এই পৃথিবীতে সবাই সমান নয় সবার মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে।একই ভাবে আমাদের সবার মাঝে সমান ট্যালেন্ট থাকে না।সবার ট্যালেন্ট আলাদা আলাদা হয়।কিন্তু আমাদের এই ট্যালেন্ট প্রকাশ করার জন্য সবাই সমান সময় পাই।আপনি যদি কেবল টাকার পেছনে ছোটেন তাহলে জীবনে কোন কিছুই পাবেন না বরং আপনি আপনার ট্যালেন্ট কে বাড়ান তাহলে সফলতা একদিন আপনার কাছে অবশ্যই আসবে।কেবল আপনাকে বিশ্বাসের সাথে কাজ করে যেতে হবে।যেমন একবার ডাল থেকে ফুল পড়ে গেলে পুনরায় সেটাকে লাগানো যাবে না।কিন্তু ডাল যদি শক্ত হয় তাহলে নতুন ফুল আবার সেখানে ফুটতে পারে।একই ভাবে চলে যাওয়া সময় কে ফিরিয়ে আনা যায় না।কিন্তু বিশ্বাসের দ্বারা আপনি আগামি প্রতিটি মুহুর্তকে সুন্দর করতে পারেন।আপনাকে কেবল একটি কথা মনে রাখতে হবে জীবন কেবল এক রকম করে চলেনা।আজ যদি আপনার খারাপ সময় চলছে তাহলে কাল ভালো দিনও আসবে।সময় পরিবর্তন হতেই থাকে।তায় চিন্তা করার দরকার নেই।কেও ঠিকই বলেছে "কোন কিছু পাওয়ার আশা আর কোনো কিছু হারিয়ে ফেলার ভয়, কেবল এতটুকুই তো আমাদের জীবন।"

এমন লোকগুলোর পরয়া করা ছেড়ে দিন যারা আপনার মনে কষ্ট দেয়।তাহলে দেখবেন তারা আপনাকে কষ্ট দেওয়া বন্ধ করে দিয়েছে।কেও আমাকে বলে "তুমি জীবনে অনেক ভুল করেছ"।আমি হেঁসে বলি " হ্যাঁ..! আমি অনেক ভুল করেছি কিন্তু কারর কখনো ক্ষতি করিনি।হেরে যাওয়া মানুষের অভিজ্ঞতা,  জিতে যাওয়া মানুষদের পরামর্শ আর নিজের বুদ্ধি এই তিনটি আপনার কাছে থাকলে আপনি কখনোই হারবেন না।কিন্তু আপনাকে একটু ধর্য রাখতে হবে।যেমন একটি মালী ফুল গাছে রোজ পানি দেয় কিন্তু ফুল কেবল তার সময়ে আসে তায় মনে রাখবেন প্রতিটি কাজ তার সময় মতই হবে।আপনি কেবল ধর্যের সাথে, পরিশ্রমের সাথে চেষ্টা করতে থাকুন।

যখন আমাদের কোন কিছু হারানোর সময় চলে আসে ঠিক তখনই আমরা কোন কিছুর মুল্য বুঝতে পারি।রেস এ দৌড়ানো ঘোড়াটা জানেই না যে জেতা বাস্তবে কি।সে তো কেবল তার মালিকের দেওয়া আদেশ ও কষ্টের কারনে দৌড়ায়।তায় যদি আপনার জীবনে কখনো কষ্ট আসে তখন বুঝে নেবেন যে আপনার মালিক আপনাকে জেতাতে চাইছে।নিজের মাটির ঘরে রাজত্ব করা অন্যের রাজ প্রাসাদে গোলামি করার চেয়ে অনেক ভালো।
আর মন যখন ভেংগে যাবে তখন কেবল এটা ভাববেন যে বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া যায় না।কারন পরিশ্রম করে পাওয়া কিছু হারাতে কতটা যে কষ্ট তা আমি একবার বুঝে গেছি।আমি Life first অনেক কষ্ট করে ৫০০৳ ইনকাম করেছিলাম।কিন্তু দুর্ভাগ্যবসত যেদিন টাকা টা হাতে পায় সেদিনই আমার ২০০৳ হারতে হয়েছিল(কোনো এক কারনে)।অনেক কষ্ট পেয়েছিলাম আমি।কষ্টের মুল্যটা যে কতটা সেদিনই একটু বুঝতে পেরেছিলাম।

যে সুযোগ দেয় তাকে ধোকা আর যে ধোকা দেয় তাকে কখনো সুজগ দেওয়া উচিৎ নয়।এক বছরে ৫০টা বন্ধু তৈরি করা সহজ বেপার কিন্তু ৫০বছর ধরে একজনের সাথে বন্ধুত্ব ধরে রাখাটাই বড় বেপার।স্বীকার করার সাহস, সংশোধন করার নিয়ত থাকলে মানুষ একটি ভুল থেকে অনেক কিছু শিখতে পারবে।কারর কাছে নিজেকে প্রমান করার চেষ্টা করবেন না।কারন লোক ততটাই বুঝবে ততটাই শুনবে যতটা সে শুনতে চায় আর বুঝবে সে ততটাই যতটা তার বোঝার ক্ষমতা আছে।সবশেষে আমার পক্ষ থেকে " যে বোঝার সে সাদা কাগজ পোড়েই সব বুঝে যাবে আর যে বুঝতে চায় না সে সম্পুর্ন বই পড়েও কিছু বুঝতে পারবে না।

তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন।করোনার এই দুঃসময়ে সবার জন্য শুভকামনা।🌹

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ