Advertisement

এ কথাগুলো কখনো কাওকে বলা উচিৎ নয়🚫🚫


আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা পুরুষ হোক বা নারী এই কথা গুলোকে সবসময় গোপন রাখা দরকার।কখনই কাওকে বলা উচিৎ  নয়।যদি এই কথাগুলি আপনি অন্য কাওকে বলে দেন তাহলে ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে।তায় পোষ্টটি শেষ পর্জন্ত পড়ুন ও প্রতিটি কথাকে বোঝার চেষ্টা করুন।

👉সবার প্রথমে হলো অপমান।যদি কোন কারনে আপনাকে কখনো অপমানের সামনে পড়তে হয়েছে বা কেও আপনাকে অপমান করেছে তাহলে এই কথাকে গোপন রাখা অনেক দরকার।কারন যদি আপনি অন্য কাওকে বলে দেন আপনার অপমানের কথা তাহলে লোক আপনাকে নিয়ে মজা করতে পারে।আজকের দিনে মানুষ যে কাওকে অপমান করার আগে একবারো ভাবেনা।আর এমন কিছু লোক থাকে যারা আপনার সামনে দেখাবে তারা অনেক দুখি কিন্তু আপনার পেছনে সে সবাইকে আপনার অপমানের কথায় বলবে।তায় আপনার অপমানের কথা আপনি ভুলে যান।অন্য কাওকে কখনোই বলবেন না।🍬🍬

👉 এরপর হলো আপনার আর্থিক ক্ষতি।আজকের দিনে অর্থ দিয়ে যে কোনো মানুষের ক্ষমতাকে মাপা হয়।বেশির ভাগ ক্ষেত্রে অর্থ দিয়েই সম্পর্ক টিকে থাকে।তায় যখনি আপনার কোনো আর্থিক ক্ষতি হবে সেটাকে গোপন রাখায় ভালো।কারন যদি আপনি এটা সবাইকে বলেন অনেক লোক আপনার থেকে দুরে চলে যাবে।আর আপনার এই সমস্যা থেকে বাহির হবার জন্য আপনাকে কেও সাহায্যও করবে না।এছাড়া আপনার কাছে যদি অনেক বেশি অর্থ থাকে সেটাও সবসময় গোপন রাখা দরকার।কারন আজকাল প্রতিটি সম্পর্কে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে।তায় নিজের আর্থিক অবস্থার কথা অন্য কাওকে বলে নিজের অপমান করাবেন না।🍓🍓

👉 এরপর পরিবারের গোপন কথ।বেশিরভাগ পরিবারে ছোট খাটো ঝগড়া হয়েই থাকে।পরিবারের ঝগড়া বাহিরে কাওকে বলা উচিৎ নয়।এটা বললে সমাজে আপনার পরিবারের সম্মান কমে যাবে।এছাড়াও অনেক লোক এটাকে নিজের স্বার্থের জন্যে ব্যবহার করতে পারে।🌶🌶

👉 এরপর হলো গুরুর দেয়া গুরুমন্ত্র কাওকে বলা উচিৎ নয়।কারন এই মন্ত্র আপনি গোপন রাখলে তবেই আপনি উপকার পাবেন।গুরুমন্ত্র বলতে আপনার কাজের গোপন রহস্যের কথা বলছি।এটা আপনাকে সবসময় গোপন রাখতে হবে।এটা কাওকে কখনোই বলবেন না।যদি কেও আপনাকে তার গোপন কথা বলে সেটাকে শুনুন আর তার গোপন কথাকেও গোপন রাখুন।যা আপনাকে জীবনে অনেক এগিয়ে নিয়ে যাবে।

👉 এরপর হলো দান করা।গোপনে দান করা হলো সবথেকে উত্তম।যারা গোপনে দান করে আল্লাহ কখনো তাদের ক্ষতি হতে দেয় না।আর যারা অন্যদের দেখিয়ে দান করে সে দান তার কোনো কাজেই লাগেনা।তায় যখনি আপনি কিছু দান করবেন তা গোপনে করুন, সবাইকে লুকিয়ে করুন।

👉 সবশেষে বলব আপনার সম্মান।যদি কোনো বড় Position এ থাকেন।আর সমাজে আপনার অনেক সম্মান আছে তাহলে সেটাকেও গোপন রাখা দরকার।লোকের সামনে এইসব বললে আপনার মধ্যে অহংকার চলে আসতে পারে।আর আপনিও যানেন অহংকার পতনের কারন হতে পারে।তায় নিজের Position নিয়ে অহংকার করবেন না।এটা সবসময় গোপন রাখবেন যাতে আপনার সম্মান চিরদিন একই থাকে।🌮🌮

বন্ধুরা এই ছিল কিছু কথা যা আপনাকে কখনো কাওকে বলা উচিন নয়।সুতরাং ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে।
💖আব্দুর রাকিব💖

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ