এই পৃথিবীতে প্রতিটি মানুষের কিছু দুর্বলতা ও কিছু শক্তি আছে।যেমন মাছ জঙ্গলে দৌড়াতে পারবেনা আর সিংহ জলে গিয়ে সেখানে রাজা হতে পারবেনা।সত্যের রাস্তায় চলে অনেক লাভ আছে, কারন এ রাস্তায় ভিড় অনেক কম থাকে।আর কখনই কার চেহারা দেখবেন না বরং তার মনকে দেখুন।কারন যদি সাদা রং বিশ্বাসের প্রতীক হতো তবে লবণ ক্ষতের ঔষধ হতো।
আর আপনি নিজেকে জলের মতন তৈরি করুন যে তার রাস্তা নিজেই তৈরি করে, পাথরের মত নয় যে নিজেত আগাতে পারেইনা অন্যের রাস্তাও আটকে দেয়।খুব কঠিন নয় জীবনের এই সত্যটাকে জানা।যেভাবে আপনি অন্যকে বিচার করেন, একইভাবে নিজেকে বিচার করে দেখুন।
আর কাদার মধ্যে পা পড়ে গেলে পানির কাছে যেতে হবে, কিন্তু পানি দেখে কখনো কাদার কাছে যেতে নেই।একই ভাবে জীবনে যদি খারাপ সময় আসে তাহলে টাকাকে ব্যবহার করুন, কিন্তু টাকাকে দেখে কখনো খারাপ রাস্তায় জাবেন না।আর যে অন্যের খারাপ সময়ে সবসময় পাশে থাকে, তার খারাপ সময়ে তার পাশে কেও থাকেনা।এটা শুনতে খারাপ লাগলেও সত্য।
আর এই টাকা সম্পদ অনেক আজব জিনিস, যার কাছে নেই তাকে কেও সম্মান করেনা আর যার কাছে আছে সে কাওকে সম্মান করেনা।জীবনে উপরে ওঠার জন্য ডানাতো কেবল পাখির প্রয়োজন।মানুষত যত নম্র ভাবে মাথা নত করবে সে তত উপরে উঠবে।ভাষাকে অনুবাদ করা অনেক সহজ কিন্তু ভাবনাকে নয়।কারন ভাবনাকে কেবল অনুভব করতে হয়।
এই পৃথিবীতে খাবারের থেকে বিচিত্র আর কিছুই নেই মানুষ এটা পাবার জন্য দৌড়ায়, আবার সেটা হজম করার জন্যও দৌড়ায়।আজব আমাদের এই জীবন যদি আপনি জিতে যান তাহলে অনেক আপনজন আপনার পিছনে পড়ে থাকবে, আর যদি আপনি হেরে যান তাহলে আপনার আপনজনেরা আপনাকে পিছনে ছেড়ে যাবে।
কর্মের মাধ্যমেই মানুষের পরিচয় হয়।তানাহলে সুন্দর কাপড়তো অনেক মুর্তিরাও পরে থাকে।জীবনে দুই ধরনের ব্যক্তি অসফল হয় একটা হল সে যে ভাবে কিন্তু কিছু করেনা আরেকটা হল সে যে করে কিন্তু ভাবেনা।পৃথিবীতে
ভাল মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন তাহলে জীবন সুন্দর ও সহজ হবে।আর ছোট পাখিরাই বেশি আওয়াজ করে, চিলের ওড়াতে কোনো আওয়াজ হয়না। অনেক পুরনো সম্পর্ক নতুন করে জুড়তে পারে, কিন্তু শর্ত একটায় আপনার কাছে তার প্রয়োজন পড়তে হবে। আর অন্যের পরামর্শে রাজা হয়ার চাইতে অনেক ভালো হলো নিজের ইচ্ছায় ফকির হওয়া।
কোনো রকম আশা ছাড়ায় মানুষের উপকার করুন কারন যে হাত ফুল দেয় সে হাতে সামান্য সুগন্ধ লেগেই থাকে।আমরা আমাদের জীবনে সফল হতে পারি যদি আমরা সেই সব পরামর্শে কাজ করি যা আমরা অন্যকে দিয়ে থাকি।কেও আমাকে জিজ্ঞেস করে, এই পৃথিবীতে আপনার সবথেকে আপন কে? আমি হেঁসে বলি "সময়"। কারন যদি সময় সঠিক থাকে তাহলে সবাই আপন তা না হলে কেও নয়।
কুয়োর নিচে বালতি যাবার পর সে ঝোকে আর ঝোকার পরেই সে পানি নিয়ে বাহিরে আসে আর জীবনও অনেকটা এমনই যে ঝুকবে সে অবশ্যই কিছু না কিছু নিয়েই উঠবে।সময় ও জীবন পৃথিবীতে সব থেকে ভালো শিক্ষক, জীবন সময়ের ব্যবহার শেখায় আর সময় জীবনের মুল্যকে বুঝায়।
যেখানে বিশ্বাস থাকে সেখানে কোনো প্রমানের প্রয়োজন হয়না।চালাক হওয়া অনেক ভালো কিন্তু অন্য লোককে মুর্খ ভাবা বোকামি। আর সম্পর্ক কখনো মিষ্টির মত হয়া উচিৎ নয় যা কিছুক্ষণ হয়ার পরেই শেষ হয়ে যাবে, সম্পর্কতো হাওয়ার মত হওয়া দরকার যে চুপ থাকবে কিন্তু সবসময় পাশে থাকবে।সবশেষে বলব সম্পর্কের কখনো প্রাকৃতিক ভাবে মৃত্যু হয়না, একে সবসময় মানুষই মেরে ফেলে ঘ্রিনা দিয়ে, ইগনোর দিয়ে আর কিছু ভাুল ধারনা দিয়ে।
ভালো থাকবেন সবাই,
আর আমার জন্য দোয়া করবেন।
💖আব্দুর রাকিব💖


0 মন্তব্যসমূহ