Advertisement

আমাদের কেন বই পড়া উচিৎ🤔



যারা সফল হতে চান তাদেরকে আমার সালাম।যদি উলিয়াম স্মিথ আপনার বন্ধু হত তাহলে আপনি উনার সাথে কত কিছুই না শিখতে পারতেন।যদি আপনার বন্ধু বিল গেটস হত তাহলে আপনি কত ভালো বিজনেস আইডিয়া পেতেন।

কথায় বলে আপনি আপনার ৫টি Best Friend দের এভারেজ। অর্থাৎ আপনার যাই কিছু Habits আছে তা আপনার ৫টি Best Friend দের মধ্যে কারর না কারর মধ্যে অবশ্যই থাকবে।For Example: যদি আপনার বন্ধুদের রক মিউজিক ভালো লাগে তাহলে অনেক চান্স আছে যে আপনিও কিছুদিনের মধ্যে  রক মিউজিক পছন্দ করবেন।আমাদের ব্রেন অনেক কিছু কপি করে শেখে। তায় আপনার চারপাশে Maximum Positive লোক থাকা দরকার আছে।

কিন্তু আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি কোনো ভালো আর্টিক্যাল পড়তে পারি বা ভালো কোনো ভিডিও দেখতে পারি এই বই পড়া কেন এতো গুরুত্বপূর্ণ..!!?
তাহলে আপনি একবার ভেবে দেখুন  যে আপনি কোনো সফল মানুষ  আর আপনাকে আপনার জীবনের উপরে কোনো বই লিখতে বলা হল যা অন্তত আপনার পরিবার বা আপনার বন্ধুরাতো অবশ্যই পড়বে।তখন আপনি অটোমেটিক ভালোভাবে লিখার জন্য গভির ভাবে ভাবতে শুরু করবেন।কারন প্রতিটি মানুষই তার ভালো নাম কামাতে চায়।যাই কিছু আপনি লিখবেন সেটা আপনার গভির রিচার্সের রেজাল্ট হবে।

একটি ভালো বই যেটা যাই হোক না কেন সেখানে আপনি ভালো Idea, Experience ও Advice পাবেন।যা আপনি যখন খুশি পড়তে পারেন।একটি সফল লোকের সময় অনেক মুল্যবান।কোনো সফল লোকের কাছে এতোটা সময় নেই যে সে আপনার কাছে বসে আপনার কথা শুনবে তারপর আপনাকে সমাধান দেবে।তায় যদি আপনি প্রাক্টিকাল নলেজ চান বা চিন্তার কিছু নতুন উপায় চান তাহলে সেটা আপনি Experience থেকে ভালো কোনো বই থেকে ও কিছু ভালো মানুষের কাছে থেকে পাবেন।এছাড়াও অনেক উপকার আছে রিডিং হ্যাবিটস এর।আর আমি কেবল মাত্র একটি পয়েন্ট ই আপনাদের বলতে চায়, এখন সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে।লোক ভাবে অনলাইনে পড়ে সে সবকিছু দ্রুত শিখে যাবে।ওয়ারেন্ট ব্যাফেট প্রতি সপ্তাহে আজো ইন্ভেষ্ট এর উপরে ৫০০পেজ বই পড়ে।তায় রিডিং হ্যাবিট প্রফেশনালি অনেক কাজে আসে।

এখন প্রশ্ন হলো বই পড়ার অভ্যাস কিভাবে তৈরি করব? Start your day,, প্রতিদিন সকালে বই পড়ুন।সকালে পড়ে লাভ হলো রুটিন তৈরি করা সহজ হয়ে যায়। তিন মাস পর যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি এই সময়কে রাতে সেট করতে পারেন।আপনি ই-বুক এর পরিবর্তে বই পড়ুন।এতে লাভ পাবেন।কারন আপনি যখন বই হাতে নেবেন তখন এর ওজন, পেজের কোয়ালিটি কে ফিল করেন।এতে আপনার প্রিফন্টাল কটেক্স এক্টিভ হয়।আর আপনার সর্ট টাইম মেমরিও বেড়ে যায়।যার ফলে সবকিছুই আপনি অনেকদিন মনে রাখতে পারবেন।
 
যাই হোক ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন।
💖আব্দুর রাকিব💖

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ