Advertisement

রসায়ন নিয়ে কবিতা।একবার পড়ুন আশা করি ভালো লাগবে😍😍


তোমাকে পাওয়ার জন্যে, হে রসায়নতা😚😚

তোমাকে পাওয়ার জন্যে,
আর কতবার ভাসতে হবে এসিড গঙ্গায়?
আর কতবার দেখতে হবে মিথেনের দহন?
তুমি আসবে বলে, হে রসায়নতা
মেন্ডেলিফ মামার কপাল ভাঙলো
সিঁথির সিদুর মুছে গেল মাদাম কুরির। 


তুমি আসবে বলে, হে রসায়নতা
বিজ্ঞানের বুকে গোলাপি রঙ এর বই এলো
লা-শাতেলিয়ার মত বিক্রিয়া করতে করতে।
তুমি আসবে বলে,হে রসায়নতা
অনেক বিজ্ঞানাগার উজার হলো।
আর,ইউরেনিয়াম মানুষ মারলো যত্রতত্র
তুমি আসবে বলে গায়েব হলো শহরের অনেক ছাত্র।
ফাকা রাস্তায় দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো বিজয়।


তুমি আসবে বলে, হে রসায়নতা
অবুঝ আদিত্যের মাথায় বাজ পড়ল রাসায়নিক বিক্রিয়া দেখে।
তোমাকে পাওয়ার জন্যে, হে রসায়নতা
তোমার জন্য পর্যায় সারণি মুখস্ত করেছে মোল্লা বাড়ির এক বুড়ো।
ভাঙ্গাচুড়া বিকার হাতে নিয়ে দাঁড়িয়ে।
তোমার জন্যে,
রাদারফোর্ড, নিউজিল্যান্ডের সেই জুয়ান বিজ্ঞানি
অ্যামেডিও অ্যাভোগেড্রো, রসায়ন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ।


জন ডাল্টন,পরমানু সাগরের দক্ষ মাঝি
সোডিয়াম পটাসিয়াম বলে যে রসায়ন পড়ে উদ্দাম ঝড়ে।
আদিত্য পাল,ঢাকার পদার্থবিজ্ঞানী, যার মাথা এখন পোকার দখলে।
নতুন বিক্রিয়া বানিয়ে,দামামা বাজিয়ে দিগবিদিক এই বিজ্ঞানে,
তোমাকে আসতেই হবে, হে রসায়নতা...
(আংশিক পরিমার্জিত)😛😛

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ