Advertisement

কিছু কথা যা আপনার জীবনকে বদলে দেবে🌹🌹

হাঁসতে থাকা লোকগুলোর সঙ্গে থাকা ফুলের বাগানে যাওয়ার মত আপনি কিছু না নিলেও গায়ে গন্ধ লেগে যায়। যে কষ্ট থেকে রক্ত বের হয়না সেই কষ্টগুলো আমাদের কোনো আপনজনই দিয়ে থাকে।

যখনি জীবনে কোনো সমস্যা আসবে তখন এটা নিজেকে বলুন যে "আমার পায়ের কাঁটা আমাকেই বাহির করতে হবে"।যেমন পাখি খাবারের কাছে উড়ে আসে খাবার পাখির কাছে উড়ে যায়না। যার প্রয়োজন পরবে সে নিজেই খুজবে সম্পদ কে সম্পদ কখনো কারো কাছে আসবে না।

কোন মানুষ কোন কথাকে কিভাবে বুঝবে সেটা তার উপর নির্ভর করে।কেও অন্যের থালা থেকে কেড়ে নিয়ে খাওয়া কে ভালো মনে করে আর কেও নিজের থালা থেকে অন্যকে খাইয়ে সন্তুষ্ট অনুভব করে।সবকিছু সংষ্কার ও মানসিকতার হয়।কিন্তু একটা কথা সত্য যে অন্যের কেড়ে নিয়ে খাবে তার পেট কখনই ভরবে না।আর যে অন্যকে দিয়ে খাবে সে কখনো ক্ষুদার্থ থাকবে না।

জীবন আমাদের শেখায় যদি জীবনে শান্তি চায় তাহলে অন্যের উপর অভিযোগ না করে নিজেকে বদলে ফেলুন।কারন সারা পৃথিবীতে কার্পেট বিছানোর চেয়ে ভালো হল নিজের পায়ে জুতা পরে নেওয়া।

কেও খুব সুন্দর কথা বলেছে,
আজকাল গ্রামে নিমের গাছ কম হয়ে যাচ্ছে,
আর বাড়িতে লোকের মাঝে তিক্ততা বেড়ে যাচ্ছে।
মুখের মিষ্টি কম হয়ে যাচ্ছে ও শরীরে সুগার বেড়ে যাচ্ছে।

কিছু লোক আপনজনকে ছোট করে দেয়নিজেকে অপরিচিত কারর চোখে বড় করার জন্য।নিজের বয়স ও টাকার কখনো অহংকার করবেন না।কারন যা গুনা যায় তা একদিন শেষ হয়ে যাবে।জীবনে কখনো ভালো কাওকে খুঁজবেন না নিজেই ভালো হয়ে যান।কে জানে আপনার সাথে দেখা হওয়ার পর কারর খোজ পূর্ণ হয়ে যাবে। 
কেও ঠিক ই বলেছে যে,
অহংকারই বলে দেয় যে কত টাকা আছে,
সংষ্কার বলে দেয় যে পরিবার কেমন।
কথা বলে দেয় সে মানুষ কেমন, 
আর তর্ক বলে দেয় তার জ্ঞান কতটা।

একটা কথা মনে রাখবেন সমস্যা কখনো ছোট বা বড় হয়না আমদের সমাধান করার উপর নির্ভর করে সেটা ছোট নাকি বড় হবে।জীবন যতই কঠিন মনে হক না কেন আপনার কাছে সবসময় কিছু না কিছু করার ও সফল হবার উপায় থাকে।

যখন প্রয়োজনের থেকে বেশি পাওয়া যায় সেটা হল ভাগ্য।আর সবকিছু থাকার পরেও যে কান্না করে সে হল হতভাগ্য।আর জীবনে কিছু কম পাবার পরেও যে খুশিতে থাকে তাকেই বলে সৌভাগ্য।

ঐ লোকগুলো কখনো কারর আপন হতে পারেনা যারা বন্ধু ও সম্পর্ক কাপড়ের মত বদলে ফেলে।যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের রাত ছোট মনে হয় কিন্তু যারা স্বপ্ন পূর্ণ করতে ভালোবাসে তাদের কাছে দিন ছোট মনে হয়।
খারাপ ভালোর মধ্যেও খারাপ দেখতে পাবে,
ভালো খারাপের মাঝেও ভালো দেখতে পাবে,
সবকিছু নিজের উপরেই নির্ভর করে,
যে যেমন সে তেমনি দেখতে পাবে।

পৃথিবী যতই বদলে যাক না কেন আমরা কখনো খুশি হতে পারব না কিন্তু আমরা যদি আমাদের চিন্তাকে বদলে নিই তাহলে আমরা খুশি হতে পারি।
কোথাও শুনেছিলামঃ একবার একটি আস্তিকে একজন নাস্তিক বলে তুইতো আল্লাহর উপর অনেক ভরসা করিস তাহলে যা একটি পাহাড় থেকে লাফ দে দেখি তোর আল্লাহ তোকে বাঁচায় কি না..!!😯
আস্তিক অনেক সুন্দর একটি উত্তর দেয় যে, এটা আমার আল্লাহর কাজ যে তিনি আমার পরিক্ষা নেবেন এটা আমার কাজ নয় যে আমি আল্লাহর পরিক্ষা নেব।💖 
একবার একটি লোক একটি মাওলানা কে বলে যে আমরা রবের সামনে মাথা কেন নত করি?🤔
তখন মাওলানা বলে আমাদের চিন্তা আমাদের মাথার মধ্যেই থাকে আর যখন আমরা রবের কাছে মাথা নত করি তখন ঐ চিন্তা আমাদের ব্রেন থেকে রবের কাছে চলে যায়।আর আমরা চিন্তা থেকে মুক্তি পেয়ে যায়।
তায় আপনি যখন চিন্তায় থাকবেন তখন বেশি বেশি রবের সামনে মাথা নত করুন।

খুশি আমাদেরকে অল্প সময়ের জন্য ধর্য দেয় কিন্তু ধর্য সবসময়ের জন্য আমাদের খুশি দেবে।
জীবন হল অনেকটা বাঁশির মত যার মধ্যে বাঁধা দেবার মত অনেক ছিদ্র থাকে কিন্তু যে এটা বাজানো শিখে যাবে সে জীবনে বাঁচা শিখে যাবে।তায় আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন আমার জন্য দোয়া করবেন যাতে জীবন নামক বাঁশিটা আমি বাজাতে শিখে যায়।😍💖

তো ভালো থাকুন সবাই।
ঘরে থাকুন, সিয়াম পালন করুন, নিরাপদ থাকুন।
ধন্যবাদ সবাইকে।
💖আব্দুর রাকিব💖

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ